সৌন্দর্য সম্পর্কে চিরকালীন ধারণাগুলি থেকে এইবারে বেরিয়ে আসুন। এত দিন যা যা ভাবতেন, তা সব মিথ্যা প্রমাণিত হতে চলেছে। দেখে নিন সেই সব ভুল ধারণার ৬ দিক।
১. ত্বকে ছোপ মানেই বয়স বেড়ে গিয়েছে: এমন ধারণা সম্পূর্ণ ভুল। ত্বকে ছোপ পড়েছে কারণ আপনি সূর্য থেকে নিজের ত্বককে বাঁচাতে পারেননি।
২. ত্বকে কোনও বিউটি প্রডাক্ট লাগানোর পরে জ্বালা শুরু হওয়া ভাল: কী ভাবেন, প্রডাক্টটি কাজ করছে? বিষয়টি একেবারে উল্টো। ওই প্রডাক্ট আর ব্যবহার করবেন না।
৩. সূর্যের আলোয় চামড়া ট্যান করানো উচিত: ভুলেও এই কাজটি করবেন না। অতিবেগুনি রশ্মিতে ত্বকের মারাত্মক ক্ষতি হয়ে যাবে।
৪. নিয়মিত চুল কাটলে চুল বড় হয়: আপনি কাটেন চুলের ডগা। অথচ চুল গজায় গোড়া থেকে। ডগায় আপনি কী করছেন, সে সম্পর্কে চুলের গোড়ার বিন্দুবিসর্গ ধারণা থাকে না। অর্থাৎ, চুল কাটার সঙ্গে চুল বড় হওয়ার কোনও সম্পর্ক নেই। চুল বড় করতে হলে গোড়ার যত্ন নিতে হবে।
৫. পাকা চুল তুললে বাকি সব চুল পেকে যাবে: কে বলেছে এই কথাটা? চুলের ফলিক্ল বাড়ানো অসম্ভব। চুল একটা পাকলে, বাকিগুলিতেও পাক ধরবে স্বাভাবিক নিয়মে। এর সঙ্গে একটি পাকা চুলের কোনও যোগাযোগ নেই।
৬. রোজ শেভ করলে চুল ঘন হয়: শেভ করলে ত্বকের উপর থেকে চুল সরে যায়। এর সঙ্গে চুলের মূল গঠন বা নকশার কোনও যোগ নেই। চুল কেমন হবে, তা নির্ভর করে ডিএনএ-র উপর। তাই ছোটবেলায় বাচ্চাকে ন্যাড়া করলেই বড় হয়ে ঘন চুল হবে, এই মিথ থেকে বেরিয়ে আসুন।


No comments:
Post a Comment