| লাইফস্টাইল ডেস্ক:
মুখ সারাদিন তেল তেলে হয়ে থাকা নারী-পুরুষ অনেকের জন্যই একটি মারাত্মক
বিব্রতকর সমস্যা। তৈলাক্ত ত্বক দেখতে তো খারাপ লাগেই। ত্বকের তেলতেলে ভাবের
কারণে খুব সহজেই মুখে ময়লা জমে। এতে ব্রণসহ অন্যান্য সমস্যা দেখা দেয়। আর
ত্বকে একটা কালচে ভাবও দেখা যায়। অনেক নামি-দামি ব্র্যান্ডের প্রসাধনী
ব্যবহার করেও এই সমস্যা থেকে রেহাই পাওয়া যায় না। অথচ প্রাকৃতিক উপায়ে দূর
করতে পারেন ত্বকের তেল তেলে ভাব।
একটি লেবুতেই সমাধান মিলে যাবে সহজে।
ত্বকের তৈলাক্ত ভাব দূর করতে সমপরিমাণ শসার রস ও লেবুর রস মিশিয়ে মিশ্রণ
তৈরি করে তুলার সাহায্যে মুখে লাগিয়ে নিতে হবে। তারপর মিশ্রণটি মুখে
লাগানোর সঙ্গে সঙ্গে যদি জ্বলে, তবে দ্রুত ধুয়ে ফেলুন। সে ক্ষেত্রে লেবু
ত্বককে অতিরিক্ত শুষ্ক করে ফেলতে পারে।
লেবুর রস ও দুধের মিশ্রণ ত্বকের অতিরিক্ত
তেল দূর করার ক্ষেত্রে বেশ কার্যকর। একটি বড় লেবুর অর্ধেক অংশ কেটে তার রস
বের করে নিন। তারপর তার সঙ্গে ১০ টেবিল চামচ তরল দুধ ভালোভাবে মিশিয়ে নিন।
ধীরে ধীরে পুরো মুখে ম্যাসাজ করুন, ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলুন। লেবু ত্বকের
তেল দূর করে আর দুধ ত্বকের ময়েশ্চারাইজার ধরে রাখে। এই মিশ্রণটি চোখের
চারপাশে সাবধানে লাগাতে হবে।
|
No comments:
Post a Comment